ঝিনাইদহ শহরের কলাবাগান থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত ১২টার দিকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, কতিপয় সন্ত্রাসী শহরের কলাবাগানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে থেকে ৪টি তাজা বোমা ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ বোমাগুলো সন্ত্রাসীরা বহন করছিল বলে ধারণা করছে র্যাব।
