বর্তমানে দেশ ও জাতি এক মহা সংকটময় অবস্থা অতিক্রম করছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা। প্রতিদিনই কোনো না কোনো সংকট মোকাবিলা করতে হচ্ছে, এ সংকট-অস্থিরতার মধ্যে দেশের মুক্তিযোদ্ধারাও রয়েছেন। ঠিক সময়ই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের খসড়া ডাটাবেইজ প্রকাশ করেছে এবং ৩০ মার্চের মধ্যে বাদ পড়াদের ডাটাবেইজ ফরম পূরণ ও ভুলত্রুটির আপত্তি জানানোর সময় ধার্য করে।
বর্তমান বিশ্বায়নের যুগে মুক্তিযোদ্ধারা দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। তাছাড়া দেশের দুর্যোগ সংকটময় অবস্থা মোকাবিলায় ব্যস্ততার কারণে সবার পক্ষে ডাকাবেইজ ফরম পূরণ কিংবা ভুল-ভ্রান্তি সংশোধনের আপত্তি এই স্বল্প সময়ের মধ্যে জানানো সম্ভব হবে না। এমতাবস্থায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সমীপে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ডাকাবেইজ ফরম পূরণ ও ভুল-ভ্রান্তির আপত্তি জানানোর সময় আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।
আলী হায়দার চৌধুরী,
মুক্তিযোদ্ধা, ১৫০ মতিঝিল, বা/এ, ঢাকা ১০০০
