আজ বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ছবির দেশে কবিতার দেশে’। মীর সাব্বিরের রচনা এবং দীপু হাজরার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আফসান আরা বিন্দু, ডলি জহুর, খালেকুজ্জামান, আহসানুল হক মিনু, অঞ্জলী সাথী প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে—আকাশ ও জুঁই খুব ভালো বন্ধু। ওরা একই ইউনির্ভাসিটিতে পড়ে। আকাশ গ্রামে বড় হওয়া আর জুঁই শহরে। দু’জনার পরিবার সংস্কৃতি এবং আচার একেবারেই আলাদা। আকাশ প্রতিবার তার বাবার মৃত্যুবার্ষিকীতে গ্রামে চলে যায়। সে তার সকল বন্ধুদের গ্রামে আমন্ত্রণ জানায় সেই সাথে জুঁইকেও। কিন্তু কেউই কখনও যায় না। এই বার প্রথম জুঁই আকাশকে উত্সাহ দেওয়ার জন্য তার মামাকে সাথে নিয়ে আকাশদের বাড়িতে এক সকালে এসে উপস্থিত হয়। এই গ্রামে এসে জুঁই অভিভূত হয়। আসলে গ্রাম সে কখনও চোখে দেখেনি। আকাশদের বাড়িতে এসে তার মায়ের সঙ্গে মিশে মা আর মাটির কাছাকাছি নিজেকে আবিষ্কার করে জুই। এভাবেই এগিয়ে যায় নাটকটি।’
