মুখ ও মুখরতায় এবারের অতিথি অভিনেত্রী বন্যা মীর্জা

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ১৮:৪০
বিভিন্ন অঙ্গনের তারকাদের মুখরিত জীবনের নানা বিষয় নিয়ে তারকা আড্ডার নিয়মিত অনুষ্ঠান ‘মুখ ও মুখরতা’। প্রতি পর্বে একজন তারকা অংশগ্রহণ করেন এবং তারকার কর্মময় জীবনের কথা, উঠে আসে প্রাপ্তি-অপ্রাপ্তি, আকাঙ্ক্ষা, স্বপ্নের কথাও। উপস্থাপক বিজরী বরকত উল্লাহর সঙ্গে জমে উঠে তারকার মুখরিত জীবনের প্রাণবন্ত আড্ডা। এবারের অতিথি—অভিনেত্রী বন্যা মীর্জা। ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।