তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ১৯:১৫
 মানুষ কখনোই জিভ দিয়ে তার কনুই স্পর্শ করতে পারে না।  গড়পরতা একজন পুরুষ একজন মহিলার চাইতে ছোট ফন্টের লেখা পড়তে পারেন। তবে মহিলাদের শ্রবণশক্তি আবার গড়ে পুরুষদের চাইতে ভালো হয়।  বুদ্ধিমান মানুষদের চুলে জিঙ্ক এবং কপারের উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা থাকে।  বিখ্যাত প্রমোদতরী কুইন এলিজাবেথ টু প্রতি গ্যালন ডিজেল পুড়িয়ে মাত্র ৬ ইঞ্চি এগুতে পারে।  দিয়াশলাই আবিষ্কারের বেশ আগেই সিগারেট লাইটারের আবিষ্কার হয়েছিল।  হংকংয়ে মাথাপিছু সবচেয়ে বেশি রোলস রয়েস গাড়ি রয়েছে।  এই লেখাটি যারা পড়ছেন তাদের মধ্যে গড়ে শতকরা ৭৫ জন জিভ দিয়ে তাদের কনুই স্পর্শ করার চেষ্টা করবেন।