আমার মধ্যে যে না-লেখা আমি, তার সঙ্গে গৃহ পলাতক কাঠ-ঘোড়াটার সম্পর্ক অম্লমধুর। প্রতিদিন সে আমার ওপর বুদ্বুদ তুলে হ্রেষা রেখে যায়, রাত্রির পাশে গভীর বনে। একটি টলমল পুকুর সেই বনে আশ্রয় নিল। তার পাড়েও বসিয়ে রেখেছি ভরকেন্দ্র—কুসুম-নৈঃশব্দ্যের কাজলচোখা মেয়েটিকে। মাত্র কলেজ থেকে ফিরে সে বাসন মাজছে। কালিঝুলি হাত। চোখ দুটো পানিতে, কাঁপছে? তার সঙ্গে আমি দেখা করব না!
