কবিতা

ইতিহাস

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ১৯:২৫
জমানো স্বপ্নে মুঘল স্মৃতি থাকে বলেই ইতিহাস ক্লাসে আমার ঘুম পায়। জড়ানো কথায় অভিমান, উপস্থাপন জটিলতায় ফিরে গেছে মঞ্চের অভিনয়কর্মী। আপাতপাঠ্য গল্পের শিরোনামে ছিল না প্রথাগত শালিকের পালক। বিচারের প্রহরায় যদি কবুতর ব্যবসায়ীর জ্বর আসে। স্মৃতি-কাতরতায় তবে সম্রাট আকবর মুঘল ইতিহাস বিক্রি করেন ফেরিঘাটে।