কবিতা

নৈরাশ্যের ঘুম

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ১৯:২৬
ভালোবাসার ব্যবধানে বাড়ে নৈরাশ্যের ঘুম— পরিচর্যা পায় ঘুম, বেঁচে থাকে ঘুম মরে যায় জীবন—বেঁচে থাকে জীবনস্রোত আহা! রাতের সাথে শরীর মেশে বিরামহীন ভালোবাসার ছলে—আকণ্ঠ নৈরাশ্যের মতো বাড়ে নদী আঁকাবাকা পথ হাঁটে বর্ণচোরা স্বপ্নে অদৃশ্য রাতের কাছে উদ্দাম স্বপ্ন কাঁপে খুঁজে ফেরে জরায়ু-জাল; পরস্পর নদীর মতো মেশে মানুষ মানুষের জীবন খোঁজে জীবনের স্রোত পরিচর্যা পায় ঘুম, বেঁচে থাকে ঘুম মরে যায় জীবন—বেঁচে থাকে জীবনস্রোত... তবু ভালোবাসার ব্যবধানে বাড়ে নৈরাশ্যের ঘুম