ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্যদের উন্নতর সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন ডিসিসিআই মেম্বারশীপ ডিরেক্টরি এবং বিজনেস টু বিজনেস (বিটুবি) সেবা ডিসিসিআই’র ওয়েবসাইটে সন্নিবেশিত করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, এম. পি গতকাল এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নেদারল্যান্ড সরকারের এনটিএফআইআই প্রকল্পের সহায়তায় ঢাকা চেম্বার এ কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনকালে ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান বলেন, ঢাকা
চেম্বারের অনলাইন মেম্বারশীপ ডিরেক্টরি (http://www.dcci.org.bd/search_member) সুবিধার আওতায় প্রতিষ্ঠানের নাম, ব্যবসার ধরন এবং পণ্যের নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সমস্ত তথ্যাদি খুঁজে পাওয়া যাবে। এছাড়া ঢাকা চেম্বারের ওয়েবসাইটে বিজনেস টু বিজনেস (বিটুবি) (http://www.dcci.org.bd/about/b2b) সুবিধার আওতায় ইচ্ছুক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করে তা ই-মেইলের মাধ্যমে ডিসিসিআই’র সচিবালয়কে ফেরত দিতে পারবে। এর পরিপ্রেক্ষিতে ডিসিসিআই সচিবালয় ফরমে উল্লেখিত ব্যবসায় ধরনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আলোচনা পূর্বক বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠকের আয়োজন করবে।
