টেমনস টি-২৪ কোর ব্যাংকিং সল্যুশান বাস্তবায়নে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সঙ্গে জিপিআইটি সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে। এসবিএসি ব্যাংকের এমডি রফিকুল ইসলাম এবং জিপি-আইটির সিইও রায়হান সামছি উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন
দেশের বাজারে আস্তালিফ নিয়ে এসেছে নারীদের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ‘লুনেমার’। এ উপলক্ষ্যে গতকাল গুলশানের নিকেতনে ফুজিফিল্ম এক্সপেরিয়েন্স জোনে এক সংবাদ সম্মেলনে আস্তালিফ এর প্রধান লেনি লিম, বাংলাদেশের চেয়ারম্যান ডাঃ ফারহানা মোনেম আনুষ্ঠানিক ভাবে লুনেমারের উদ্বোধন ঘোষণা করেন
সম্প্রতি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বীমা গ্রহীতা বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের নিকট বীমা দাবি নিষ্পত্তির চেক হস্তান্তর করেন
