অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে মিশেল ওবামার আহ্বান

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২০:৪৫
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা আলোচিত অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে আবেগপূর্ণ আহ্বান জানিয়েছেন। মার্কিন কংগ্রেসে এটি অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের আগে তিনি এ আহ্বান জানালেন। শিকাগোয় ‘যুব সহিংসতা’র ওপর বুধবার এক সভায় মিশেল এই আহ্বান জানান বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। মিশেল বলেন, সামজিক নেতাদের যথাযথ উদ্যোগে প্রতিদিন আগ্নেয়াস্ত্রের কারণে নিহতের সংখ্যা স্থায়ীভাবে কমিয়ে আনা সম্ভব। এর আগে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা অস্ত্র নিয়ন্ত্রণ আইনে কংগ্রেসকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে আবেগে কেঁদে ফেলেন। চারমাস আগে যুক্তরাষ্ট্রের কনেকটিকাট রাজ্যের নিউটাউনে স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিবর্ষণে ৬ থেকে ৭ বছর বয়সী ২০ শিশু ও ছয়জন পূর্ণবয়স্ক ব্যক্তি নিহত হয়।