পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘হাতফ-ফোর’ ক্ষেপণাস্ত্রের বুধবার সফল পরীক্ষামূলক উেক্ষপণ করেছে পাকিস্তান। এর পাল্লা ৯০০ কিলোমিটার হওয়ায় ক্ষেপণাস্ত্রটি ভারতের বিভিন্ন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সমুদ্রপৃষ্ঠ থেকে সফল উেক্ষপণের পর এক প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে যে, মিসাইলটি প্রচলিত যুদ্ধাস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এদিন মিসাইলটির উেক্ষপণের সময় সেখানে উপস্থিত ছিলেন সেনা অফিসার, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা। গত বছর থেকেই ‘হাতফ’ সিরিজের একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ করেছে পাকিস্তান। ‘হাতফ-নাইন’ ট্যাকটিক্যাল মিসাইলের পাল্লা ছিল ৬০ কিলোমিটার। ‘হাতফ-ভাইভ’ ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ১,৩০০ কিলোমিটার।—খবর বর্তমান পত্রিকার।
