‘আফগানিস্তানে গৃহযুদ্ধ এড়াতে শান্তিচুক্তি জরুরি’

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২০:৪৬
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর গৃহযুদ্ধ এড়াতে তালেবানদের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানো প্রয়োজন বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের এমপিরা। যুক্তরাজ্যের ডিফেন্স সিলেক্ট কমিটি বলেছে, ২০১৪ সালের শেষ দিকে ব্রিটিশ সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তাকে সচল রাখার একটা দায়িত্ব রয়েছে যুক্তরাজ্যের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। প্রতিরক্ষমন্ত্রী ফিলিপ হামন্ড বিবিসি কে বলেন, আফগানিস্তানের ভবিষ্যত্ কি হবে সে ব্যাপারে কিউই নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারে না। এ পর্যন্ত আফগানিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা না গেলেও উল্লেখযোগ্য কিছু অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন ফিলিপ। তবে ডিফেন্স কমিটি করেকটি এলাকায় আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর (এএনএসএফ) কাজের সক্ষমতায় কিছু ফাঁক থাকার কথা উল্লেখ করেছে।