সংবাদ কণিকা

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২০:৪৭
ফের পোলিও টিকা কর্মসূচিতে বাধা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান। এ পর্যন্ত কেউ এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। তবে পোলিও কর্মসূচির আড়ালে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে পাকিস্তানের তালেবান গত বছর উপজাতীয় অধ্যুষিত এলাকা ওয়াজিরিস্তানে পোলিও টিকাদান কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছিল। পোলিও কর্মসূচি মুসলমানদের প্রজনন ক্ষমতা নষ্ট করার চক্রান্ত বলে গুজব চালু থাকায় পাকিস্তানে এই মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। - এএফপি চীনে বার্ড ফ্লুতে মৃত ৯ চীনে বার্ড ফ্লুতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। মারাত্মক ‘এইচ-৭ এন-৯ ’ ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরো একজন মারা গেছে বলে গুজব উঠেছে। এদিকে বার্ড ফ্লু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। ছয়টি প্রদেশ থেকে তাদের আটক করা হয়। প্রদেশগুলো হলো সাংহাই, জিয়াংসু, জিয়াং, আনহুই, গুইহৌ এবং ফুজিয়ান। আটককৃতরা নতুন নতুন এলাকায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অনলাইনে ‘মিথ্যা’ তথ্য দিচ্ছে বলে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়। গত এক মাসে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ জন বলে জানা গেছে। -রয়টার্স বাতিল হল ঘুড়ি ওড়ানো ‘উত্সব’ পাকিস্তানের উগ্র ইসলামি সংগঠন জামাত-উদ-দাওয়া হুমকি আরোপ করে বলেছে বসন্ত উপলক্ষে সেদেশে ঘুড়ি ওড়ানো ‘উত্সব’ করা যাবে না। কারণ অনুষ্ঠানটির শিকড়ে রয়েছে হিন্দু ধর্ম। এ কারণে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নাজাম শেঠি বাতিল করে দিলেন তার এই উত্সবে যোগদানের পরিকল্পনা। তিনি চেয়েছিলেন এই পুরনো প্রথা ও উত্সবকে ফিরিয়ে আনতে। কারণ লাহোরে প্রাচীন সংস্কৃতির সঙ্গে এই বসন্তোত্সবের পুরনো সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে তিনি এই উত্সবকে ফের যদি ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করেছিলেন। কিন্তু