খেলায় ফিরলো বাংলাদেশ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২০:৫৯
প্রথম দিনে যে দাপট দেখিয়েছিল শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দল; কাল আর তা ধরে রাখতে পারেনি তারা। বোলার ও ব্যাটসম্যানদের কৃতিত্বে কাল দ্বিতীয় দিনে ভালোভাবেই খেলায় চলে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও এই ম্যাচে আর ফলাফলের সম্ভাবনা নেই বললেই চলে। আগের দিনের রানের সঙ্গে আর ৯১ রান যোগ করে বাকী ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪২২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কানরা। জবাবে দিনশেষে নাজমুল ও মেহেদীর হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭৬ রান তুলেছেন বাংলাদেশ। তারপরও তাকে নিয়ে উচ্ছ্বসিত কোচ জালাল আহমেদ চৌধুরী, ‘ক্ল্যাসিক লেগ স্পিনটা তো এমনিতেই একটু ব্যয়বহুল। আর ওর এখনও অভিজ্ঞতাও ততোটা না। আস্তে আস্তে আরও ভালো করবে।’ জুবায়ের আর রাহাতুলের দ্বিমুখী আক্রমণেই মূলত শ্রীলঙ্কানরা পথ হারিয়ে ফেলে। আগের দিন ৮২ রানে অপরাজিত মিনোড ভানুকা ১১৪ রানে আউট হওয়ার পর ২৯ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে অলআউট হয় লঙ্কানরা। জবাব দিতে নেমে ওপেনার নাজমুল হোসেনের ফিফটিতে ভালোই শুরু হল হয়েছিল বাংলাদেশের ইনিংস। নাজমুল ৫৫ রানে আউট হলেও বল হাতে ২ উইকেট নেয়া মেহেদী দিনশেষে ৫৬ রানে অপরাজিত আছেন।