বোবা ছেলেটি পরিবারে ফিরতে উদগ্রিব

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৫
বোবা ছেলেটি তার বাবা-মার কাছে যেতে চায়। বাক প্রতিবন্ধী এ ছেলেটি পক্ষকাল যাবত্ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কহিত গ্রামের দুলাল হোসেনের হেফাজতে রয়েছে। ছেলেটি শুধু আবু বক্কর লিখতে পারে। কিন্তু বাবা-মার নাম এবং ঠিকানা কিছুই লিখতে এবং ইশারা-ভাষাতেও বলতে পারে না। অভিভাবকদের ০১৭৪০-৯৭৬৭৬০ ও ০১৭৭২-৮৭৮১৬০ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।