ফুলবাড়িতে কোটি টাকার হেরোইন আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৭
দিনাজপুরের ফুলবাড়িতে প্রায় এক কোটি টাকা মূল্যের ৮৫০ গ্রাম হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত বুধবার ভোর ৫টায় ফুলবাড়ি রেলস্টেশনে ট্রেন তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ হেরোইন আটক করে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ফুলবাড়ি রেলস্টেশনে খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। আটককৃত হোরোইনের মূল্যে ৮০ লাখ ৫০ হাজার টাকা।