শ্রীমঙ্গলে বিজিবির সেক্টর কার্যালয় উদ্বোধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:০৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাথে আরও দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তর। সেক্টরের অন্য দুটি এলাকা হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের ৫২ বর্ডার গার্ড ও হবিগঞ্জের চুনারুঘাটের ৫৫ বর্ডার গার্ড। বুধবার শ্রীমঙ্গল বিজিবি ১৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রিজিওন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা, শ্রীমঙ্গল নবগঠিত সেক্টর কমান্ডার কর্নেল সালেহ, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল এম এ মনির,পুলিশ সুপার হারুন অর-রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।