সীমাহীন যানজটে গাইবান্ধা জেলা শহরের মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ফলে জীবন ও সম্পদের ক্ষতি হচ্ছে। অথচ যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্পটি দীর্ঘ ২৫ বছরেও আলোর মুখ দেখেনি।
প্রস্তাবিত ৯ কিলোমিটার বাইপাস সড়কটি নির্মাণের জন্য প্রায় ২০ কোটি টাকার একটি স্কীম তৈরি করে সওজ। কিন্তু দীর্ঘদিনেও ওই স্কীমটি প্রকল্প আকারে আলোর মুখ দেখেনি।
সূত্রটি আরো জানান, পলাশবাড়ী-গাইবান্ধা-বালাসীঘাট সড়কটি মহাসড়ক না হওয়ায় ওই কারণ দেখিয়ে ওই ফাইলটি আবার মন্ত্রণালয়ে চাপা দিয়ে রাখা হয়। তবে গত অর্থ বছরের শেষের দিকে আবারো জেলা সড়ক ও জনপথ বিভাগ নতুন করে জরিপ কাজ সম্পন্ন করে ঢাকায় প্রধান কার্যালয়ে একটি ডিপিপি পাঠান। এজন্য ৫৬ কোটি ২৬ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় বরাদ্দের একটি প্রস্তাবনা দেয়া হয়। ওই প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ওই সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ৬০ একর জমি অধিগ্রহণসহ আলাই নদীর উপর ৭৫ মিটার দীর্ঘ একটি আর সিসি সেতু ও বিভিন্ন পয়েন্টে ১৫টি কালভার্ট নির্মাণ করতে হবে। এই প্রস্তাবনাটি সড়ক ও জনপথ বিভাগ থেকে যোগাযোগ মন্ত্রণালয় হয়ে বর্তমানে প্লানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হলে অর্থ প্রাপ্তি সাপেক্ষে কাজটি শুরু করা যাবে। কিন্তু কবে নাগাদ এই প্রতীক্ষার অবসান হবে কেউ তা বলতে পারে না।
