সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস আজ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:১০
আজ ১২ এপ্রিল। সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এদিনে যখন সমগ্র দেশব্যাপী বাঙালি জাতি সশস্ত্র মুক্তি সংগ্রামে লিপ্ত তখন সৈয়দপুরের শ্রেষ্ঠ সন্তানদের অনেকে শহীদ হন। ১২ এপ্রিল সেনা কনভয়ে তোলা হয় এখানকার বন্দি বাঙালি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ছাত্র যুব নেতাদের। তাদের নেয়া হয় রংপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন নিমবেতগঞ্জ বধ্যভূমিতে। এখানে সারিবদ্ধভাবে হত্যা করা হয় তত্কালীন প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, ডা. বদিউজ্জামান. আওয়ামী লীগ নেতা ডা. সামসুল হক, তুলশিরাম আগরওয়ালা, রামেশ্বর লাল আগরওয়ালা, যমুনা প্রসাদ কেডিয়া, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, ন্যাপ নেতা এস, এম ইয়াকুব আলী, আমিনুল হক, ডা. শাহ আঃ আজিজ, ডা. মোবারক হোসেন প্রমুখ কে।