মাদারীপুর প্রতিনিধি
জেলার ৪টি উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের ১৪টি পদ বর্তমানে শূন্য। পদগুলো শূন্য থাকায় মাদারীপুর জেলার শিক্ষা কার্যক্রম সুষ্ঠু পরিচালনার বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একমাত্র মাদারীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ৬টি পদ শূন্য হয়েছে। এছাড়া কালকিনি উপজেলায় ৪টি, শিবচর উপজেলায় ৩টি ও রাজৈর উপজেলায় একটি পদ বর্তমানে শূন্য রয়েছে।
