বিদ্যুত্ চাই

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২১:৩৩
আমরা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মুন্সীপাড়ার বাসিন্দা। আমরা সাত/আটটি পরিবার চিলাদী স্কুলের রোডের পাশে ও খালের পাড়ে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছি। চিলাদী গ্রামে বিদ্যুত্ থাকলেও আমাদের এই কয়েক বাড়িতে বিদ্যুত্ না থাকায় ছেলে-মেয়েদের পড়ালেখার বিঘ্ন ঘটছে এবং টেলিভিশন দেখতে পাচ্ছি না। এর আগে পল্লীবিদ্যুতের মাঠকর্মীরা কয়েকবার জরিপ করে গেলেও এ পর্যন্ত বিদ্যুত্ আসেনি। কানকিরহাট এরিয়া কোড নম্বর-২০৩০৪, টাকা জমা রশিদ নম্বর-১৬৩৬৭৬, জমার তারিখ ৩১-৩-১২। এ অবস্থায় কয়েকটি বাড়িতে অবিলম্বে বিদ্যুত্ সংযোগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাছি। মো. গিয়াসউদ্দিন, চিলাদী, মুন্সীপাড়া, ছাতারপাইয়া, নোয়াখালী