শোক সংবাদ

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
ডা. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র রিউমেটোলজিস্ট ডা. মো. আনোয়ার হোসেনের (৭৭) প্রথম নামাজে জানাজা আজ সকাল সাড়ে এগারটায় বারডেম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তার বাবা ডা. মোহাম্মদ ইব্রাহিমের কবরে দাফন করা হবে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের নিউক্যাস্লস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। আব্দুস সামাদ সরকার দৈনিক জনকণ্ঠের নরসিংদী সংবাদদাতা মো. মোস্তফা কামাল সরকারের পিতা আব্দুস সামাদ সরকার (৮০) গতকাল ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নরসিংদীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কামরুল আহসান চৌধুরী চট্টগ্রামস্থ আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সুপ্রতিষ্ঠিত মেসার্স কামরুল আহসান চৌধুরী অ্যান্ড কোম্পানীর স্বত্বাধিকারী কামরুল আহসান চৌধুরী গত ৬ এপ্রিল চট্টগ্রামের এক হাসপাতালে নেয়ার পথে হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ২ ছেলে, স্ত্রী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। সুফিয়া বেগম বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজের মা সুফিয়া বেগম (৫৭) গত বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাজী সামছুল হক কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী সামছুল হক (৮৮) গত বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। লুতফুননেছা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক তজম্মুল হোসেন চৌধুরীর মা লুতফুননেছা চৌধুরী (৮৫) গত বুধবার রাতে তার আদালত সড়কস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। লুত্ফুন নাহার দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার শাহদাত হোসেন পরশের শাশুড়ি লুত্ফুন নাহার (৫৬) গতকাল সকালে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহে .... রাজিউন)। তিনি ২ মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে গতকাল বাদ আছর জানাজা শেষে মিরপুর ১১ নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে। চৌধুরী খুরশীদ আলম বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা, প্রবীণ শিক্ষক নেতা, খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চৌধুরী খুরশীদ আলম (৭৯) গতকাল সকালে ঢাকার এক হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ বাংলাদেশ শিক্ষক সমিতির তোপখানা রোডের সেগুনবাগিচাস্থ কার্যালয়ে রাখা হবে।