মহিউদ্দিন আহমদ
ভাষা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, পার্লামেন্টারিয়ান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট বন্ধু- জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মহিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতি সংসদ। এছাড়াও আজ আছরের নামাজের পর মরহুমের ধানমন্ডিস্থ বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আব্দুল আজিজ বাগমার
মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক রাজনীতিক আলহাজ্ব আব্দুল আজিজ বাগমারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ জুমা তার বনানীর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
