দুই নেত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময়

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কার্ড পাঠিয়ে পরস্পর বাংলা নববর্ষ ১৪২০’র শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডটি সংসদ ভবনে বিরোধী দলীয় নেত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। বিরোধী দলীয় নেত্রীর একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ কার্ডটি গ্রহণ করেন। পরে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার একান্ত সচিব সুরাতুজ্জমান বিরোধী দলীয় নেত্রীর শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন কার্ডটি গ্রহণ করেন। প্রতি বছরই দুই নেত্রী ঈদ ও নববর্ষে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।