মেঘালয় সীমান্তে ভারতের বিদ্যুত্ প্রকল্পের বিরোধিতা বাংলাদেশের

আপডেট : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
ভারতের মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তে দুটি জল বিদ্যুত্ প্রকল্প নির্মাণের বিরোধিতা করেছে বাংলাদেশ। বিদ্যুত্ প্রকল্প দুটি নির্মিত হলে বাংলাদেশে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গত বুধবার মেঘালয়ের বিধানসভায় রাজ্যের বিদ্যুত্মন্ত্রী ক্লিমেন্ট মারাক এ তথ্য জানান। মন্ত্রী জানান, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জল বিদ্যুত্ প্রকল্পের জন্য দুটি বাঁধ নির্মিত হলে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে এবং ফলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মেঘালয় সরকার পূর্বের খাসি হিল জেলার উমিউ নদীতে মাওফু বাঁধ এবং পশ্চিমের জয়েন্তি হিল জেলার মিন্টদু নদীতে মিন্টদু বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।