শিশু-কিশোর-কিশোরীদের অধিকার বাস্তবায়নে কর্মরত সংগঠন ভোরের আলো’র উদ্যোগে হাইজিন প্রমোশন কর্মসূচির অংশ হিসাবে জনপ্রিয় কার্টুন চরিত্র মীনা-রাজু-মিঠু সমপ্রতি ব্যস্ততম দিন অতিবাহিত করে। তাদেরকে ঘিরে নানান আয়োজনে মীনা-রাজু-মিঠু সারাদিন তৃণমূলের শিশু-কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়, পাপেট শো, টয়লেট ব্যবহার, হাত ধোয়া, পরিবেশ-পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যাভ্যাস, শিশু অধিকার সনদ, কর্মজীবী শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্তকরণসহ নানান বিষয়ে সচেতন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টিতে জনপ্রিয় কার্টুন চরিত্র মীনা-রাজু-মিঠু স্মরণীয় অবদান রাখছে। এই জনপ্রিয় কার্টুন চরিত্রের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সম্ভব হয়েছে যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে।
চট্টগ্রাম নগরীর তুলাতলী, জাইল¬ার চর, হাফেজ নগর এলাকা এবং নিউ টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার প্রায় সব স্থানে গিয়ে মীনা-রাজু-মিঠু মানুষকে উপরোক্ত সচেতনতার বার্তা প্রদান করে। জনপ্রিয় কার্টুন চরিত্র মীনা-রাজু-মিঠুকে হঠাত্ সরাসরি দেখতে পেয়ে অনেক মানুষ বিশেষত শিশু-কিশোর-কিশোরীরা আনন্দে সারা এলাকায় মিছিল জমায়েত করে ফেলে। এ সময় মীনা-রাজু-মিঠুকে নিরাপত্তা প্রদানে স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়।
