জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা নরসিংদী জেলা কমিটি কর্তৃক আয়োজিত ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান ও তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম’ বিষয়ক কর্মশালা রবিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জজ ড. মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক এড. আসাদোজ্জামান।
