মদনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৭
জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে স্বাবলম্বী ওয়াটার এইড ও পপি নতুন আলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, দুর্যোগের উপর মহড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি পালন উপলক্ষে তিয়শ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান আজমল হুসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকর উদ্দিন রাজী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পি. ওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফতাব উদ্দিন, পপি নতুন আলোর সমন্বয়কারী আঃ কুদ্দুছ প্রমুখ।