তালায় কৃষক প্রশিক্ষণ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৮
বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে দাতা সংস্থা ইউএসএআইডি এর অর্থায়নে ও ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের (ইরি) তত্ত্বাবধানে এসআরএসপিডিএস প্রকল্পের অধীনে চলতি বোরো মৌসুমে অধিক ফলন ও বীজ উত্পাদনের লক্ষ্যে তালা ও পাইকগাছা উপজেলার ২০০০ জন কৃষকের মধ্যে ২.৫ কেজি বীজ ও ৩০ জন কৃষকের মধ্যে প্রদর্শনী প্লটের জন্য ১০ কেজি করে সর্বমোট ২০৩০ জন কৃষকের মধ্যে ৫,৩০০ কেজি বীজ বিতরণ করা হয়। যা পরবর্তীতে কৃষক বীজতলার মাধ্যমে চারা তৈরি করে। এ বছর বিরূপ আবহাওয়ার কারণে কিছু কিছু বীজতলার ক্ষতি হলেও উপজেলা কৃষি অফিস ও মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তার পরামর্শে অনেক বীজতলার চারা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পরবর্তীতে কৃষক তাদের বীজতলার চারা জমিতে রোপণের পর মুক্তি ফাউন্ডেশন এর ইরি এসআরএসপিডিএস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার মোঃ আবুল কালাম আজাদ নিয়মিত মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।