মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে দোকানে ডাকাতি করলেন এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাস্তার সিসিটিভিতে ধরা পড়া এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে এখন নানা ট্রল চলছে ফেসবুক-টুইটারে।
পুলিশ জানিয়েছে, রবিবার একটি শপিং সেন্টার ভেঙে ভেতরে ঢোকে ওই লোকটি। সেখানে বিভিন্ন দোকানের কাচ ভেঙে লুঠপাট চালায় সে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘ডোনাল্ড ট্রাম্পের মুখোশের মতো কিছু একটা পরেছিল লোকটি। এছাড়া সে পরেছিল টুপিওয়ালা জাম্পার, কালো ট্র্যাক প্যান্ট ও সাদা নাইকির জুতো। আর তার হাতে ছিল বেশ কয়েকটি উবার ইটসের ব্যাগ।’
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ডাকাতি হয়। পুলিশ সিটিটিভি ফুটেজ প্রকাশ করার পরই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুনঃ ২০০ হুজুরকে শ্রীলংকা ছাড়ার নির্দেশ
তবে অপরাধীর পরিচয় এখনও জানা যায়নি। ওই ব্যক্তিকে ধরতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।
ইত্তেফাক/টিএস
