ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশে এনজিও

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৫:৫৯
২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্নেডোর ছোবলে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ব্র্যাক ১০টি গ্রামের ১২০০ পরিবারের মাঝে ১০ লক্ষ ৬ হাজার ৮০০ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, আশা ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এছাড়া ঘর বানানোর জন্য সুদ বিহীন ২০ লক্ষ টাকা ঋণ বিতরণ, ১৫ লক্ষ টাকা সঞ্চয় ফেরত দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে। দি হাঙ্গার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ২২টি পরিবারের মাঝে রান্নার সামগ্রী ও ১০ বান্ডিল টিন ও ৫০০ শ টাকা করে ১১টি পরিবারের মাঝে বিতরণ করেছে।