সরকারের দেয়া সুবিধাদি প্রতিবন্ধীরা যথাযথভাবে পাচ্ছে না

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:০০
প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সমপ্রতি গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিডিডি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র এবং ল্যাম গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণউন্নয়ন কেন্দ্রের আফতাব হোসেন, রেহেনা বেগম, শফিকুল ইমলাম, আশাদুল ইসলাম এবং ল্যাম গ্রুপের এসএম লোটাস, মরিয়ম আক্তার, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, মছুয়া ইসলাম প্রমুখ।