কবিতা :সংকল্প
কাজী নজরুল ইসলাম
বিপরীত শব্দ :
সংকল্প — অনীহা।
দুঃসাহসী — ভীরু ।
বদ্ধ — মুক্ত।
মরণ — জীবন।
যন্ত্রণা — আনন্দ।
এক কথায় প্রকাশ:
এক যুগের পর আরেক যুগ — যুগান্তর।
এক দেশ থেকে অন্য দেশ — দেশান্তর।
যার অত্যধিক সাহস — দুঃসাহসী।
যারা পানিতে ডুবে জিনিস উদ্ধার করে — ডুবুরি।
যা সাদরে গ্রহণ করা হয় — বরণ।
যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন:
ল্প — সংকল্প, কল্পনা, শিল্পী।
ন্ত — অন্তর, দেশান্তর, যুগান্তর।
ন্দ্র — চন্দ্র, তন্দ্রা।
দ্ধ — নিষিদ্ধ, বদ্ধ।
ন্ত্র — যন্ত্রণা, মন্ত্র।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১.কবি কী দেখতে চান?
উত্তর: কবি এই জগত্টাকে দেখতে চান ।
২. মানুষ কোথায় ঘুরছে?
উত্তর: মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে ।
৩. মানুষ কোথায় ছুটছে?
উত্তর: মানুষ দেশ হতে দেশান্তরে ছুটছে ।
৪. কবি কী শুনতে চান?
উত্তর: মঙ্গল হতে যে ইঙ্গিত উড়ে আসছে ।
৫. কবি বিশ্বটাকে কোথায় পুরে দেখতে চান?
উত্তর: কবি বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পুরে দেখতে চান ।
ক্রিয়াপদের চলিত রূপ:
ক. ভালো কাজ করিবার জন্য সংকল্প থাকা দরকার।
খ. ডুবুরিরা পানিতে ডুব দিয়া জিনিস উদ্ধার করিয়া আনে।
গ. পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করিয়া নেই।
ঘ. বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকিতে পারে না।
ঙ. কিসের নেশায় তুমি এমন ছুটাছুটি করিতেছ।
উত্তর:
ক. ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার ।
খ. ডুবুরিরা পানিতে ডুব দিয়ে জিনিস উদ্ধার করে আনে ।
গ. পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নিই।
ঘ. বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না।
ঙ. কিসের নেশায় তুমি এমন ছুটাছুটি করছ।
এই অধ্যায়ের উপর বহুনির্বাচনী প্রশ্নোত্তর আগামীকাল দেয়া হবে।
