Word builder

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:১১
Word বা শব্দ বাক্যের প্রধান উপাদান। তাই স্বল্প সময়ে শব্দভাণ্ডারকে অনেক শক্তিশালী করার জন্য দরকার Short cut কৌশল অবলম্বন। তোমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য Word Builder নামে একটি কলাম খোলা হলো অনুশীলন পাতার ইংরেজি school বিভাগে । পর্যায়ক্রমে, স্বল্প সময়ে, অসংখ্য শব্দ কিভাবে তৈরি ও রপ্ত করা যায় তার কৌশল নিয়ে লেখাটি তৈরি করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক এম জিয়াউর রহমান Proverbs বা প্রবাদ-প্রবচন যে কোন ভাষার অমূল্য সম্পদ। Proverbs-কে ইংরেজিতে wise-saying বলা হয়ে থাকে। “A proverb can express the idea in a sentence which cannot be expressed in thousands of words.” (একটি কথা যেটি হাজার হাজার কথার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না তা শুধুমাত্র প্রবাদ-প্রবচনের মাধ্যমে একটি বাক্যেই প্রকাশ করা সম্ভব)। প্রবাদ-প্রবচনসমূহের মধ্যে অভিব্যক্তির অপার সৌন্দর্য লুক্কায়িত আছে। ৬. আগাছার বাড় বেশি। প্রবাদের অন্তর্নিহিত অর্থ : অপ্রয়োজনীয় জিনিস বেশি সহজলভ্য হওয়া অর্থে। ইংরেজি: Ill weeds grow apace. 7. শ্বশুর বাড়ী মথুরাপুরী তিনদিন পরে ঝাঁটার বাড়ি। প্রবাদের অন্তর্নিহিত অর্থ:নতুন নতুন সব জিনিসকে অনন্য সুন্দর ও চমত্কার মনে হয়। ইংরেজি:A new broom sweeps well. ৮. ভাড়ে মা ভবানী এজন্য আমি খাই চুবানি। প্রবাদের অন্তর্নিহিত অর্থ: অর্থ না থাকা অবস্থা হলো সবচেয়ে কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। ইংরেজি: A light purse is a heavy curse. ৯. অতিবড় ঘরণী না পায় ঘর। প্রবাদের অন্তর্নিহিত অর্থ: আলোর নিচেই থাকে অন্ধকার এবং আলো নিজেই থাকে অন্ধকারে। ইংরেজি: The nearer the church the far from god. ১০. কানা ছেলের নাম পদ্মলোচন। প্রবাদের অন্তর্নিহিত অর্থ:কোন কিছুর বাইরের চেহারা দেখে তার মূল্যায়ন করতে নেই। ইংরেজি: All that glitters is not gold. or Appearances are deceptive. ১১. আপন দইকে সবাই মিঠা বলে। প্রবাদের অন্তর্নিহিত অর্থ:নিজের জিনিসের প্রশংসা সবাই করে। ইংরেজি: Every ass loves his bray.