আমার লেখা

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ১৬:১২
পরীক্ষার পর অবসর কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে পত্র লিখ পরীক্ষার উপযোগী নিচের পত্রটি তৈরি করে পাঠিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী অদিত রায়। ঢাকা ১৩.০৪.২০১৩ প্রিয় সুমন আমার শুভেচ্ছা নিও। আশাকরি ভালো আছ। ইতোমধ্যে নিশ্চয় তোমার পরীক্ষা শেষ হয়েছে। আমারও পরীক্ষা শেষ হয়েছে। সামনে আমার ৪ মাস অবসর রয়েছে। এই দীর্ঘদিনের ক্লান্তি দূর করতে চাই। সুমন, আগামী সপ্তাহে আমি বাবা মা’র সাথে কক্সবাজার বেড়াতে যাচ্ছি। সাত দিনের সফর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, ও সেন্ট মার্টিন যাবো। আমার খুব ইচ্ছে তুমিও আমাদের সাথে যাবে। তুমি তৈরি হয়ে থাকবে, চট্টগ্রাম থেকে তোমাকে আমরা সাথে করে নেব। গল্পে শুনেছি, টিভিতে দেখেছি সমুদ্রের মাঝে বড়বড় ঢেও আছড়ে পড়ছে, সাদা সাদা ফেনারাশি কেমন করে আছড়ে পড়ে- এ বিষয়টা আমাকে খুব অবাক করে। তুমি তো জানো সেন্ট মার্টিন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে আসে। আমাদের প্রিয় মাতৃভূমির এই সৌন্দর্য দেখার সুযোগটা হাতছাড়া করতে চাই না। আরও মজার ব্যাপার হলো, বহু দিন পর তোমার সাথে দেখা হবে । আশাকরি সাতদিন ভালোই কাটবে। আজ এ পর্যন্তই । তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। ছোট বোন রুমির প্রতি আমার আদর রইল। তোমার বন্ধু অদিত রায়, ঢাকা