আজ রাত ৯টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখী বাউন্ডারি’। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন ইকবাল খন্দকার। এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল এবং ইমরুল কায়েস। তারা অংশ নিয়েছেন ফ্যাশন শোসহ বিভিন্ন গেমসে। অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশন করেছেন নাদিয়া ও তার দল। আর সংগীত পরিবেশনায় রয়েছেন বালাম ও জুলি। অনুষ্ঠানের শেষ দিকে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে রয়েছে বিশেষ একটি আয়োজন। এই আয়োজনে তারা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাবিলা। আর প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ ও হূদয় নন্দিতা হূদি।
