এ সময়ের অন্যতম আলোচিত টিনেজ তারকা জাস্টিন বিবারের টুইটারে ফলোয়ারের সংখ্যা সব থেকে বেশি। টুইটারের রাজা হিসেবেও ঘোষণা করা হয় তাকে। লেডি গাগাকে পেরিয়ে টুইটারের শীর্ষ অবস্থানটি দখল করেছিলেন জাস্টিন বিবার। কিন্তু বেশিদিন এই আনন্দ ধরে রাখতে পারলেন না জাস্টিন। কারণ সমপ্রতি সোশ্যাল বেকারস নামক এক অনলাইন জরিপ সংস্থা তাদের প্রকাশিত রিপোর্টে জানিয়েছেন যে, বিবারের টুইটারের অর্ধেক ফলোয়ারই ভূয়া। বিবারের ৩৭ মিলিয়ন টুইটার অনুসারীদের মধ্যে ১৬.৭ মিলিয়ন টুইটার অনুসারীই ভূয়া কিবা শূন্য। এগুলোর পাশাপাশি তার টুইটার অনুসারীদের মধ্যে ২.৬ মিলিয়ন অনুসারী সক্রিয় নন। আর তাই এর মধ্য দিয়ে আবারও শীর্ষের জায়গাটি দখল করে নিলেন পপ গায়িকা লেডি গাগা।
