রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ, ব্যস্ত রাস্তায় চলা কোনো সাইকেল আরোহী কিংবা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজে জড়িত কর্মীদের পরণে প্রায়ই এমন কিছু উজ্জ্বল পরিধেয় দেখতে পাওয়া যায় যেগুলোর কারণে বেশ অনেকটা দূর থেকেই এ ধরনের পোশাক পরিহিত ব্যক্তিকে আলাদা করে চোখে পড়ে। মজার বিষয় হলো হাই ভিসিবিলিটি ভেস্ট নামে পরিচিত এই ভেস্ট পরিহিত মানুষদের সবচেয়ে বড় জমায়েত ঘটিয়েই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ‘হাই ফাইভ ফর হাই ভিস’ নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে সম্প্রতি আয়ারল্যান্ডের ওরানমোর শহরে একত্রিত হওয়া ১,৪৭৫ জন হাই ভিসিবিলিটি ভেস্ট পরিহিত ব্যক্তিই এ ধরনের পোশাক পড়া সবচেয়ে বেশি মানুষের সমাবেশের এই রেকর্ডটি গড়েন।
