দুস্থ নারীদের বিনা মূল্যে ২৫টি সেলাই মেশিন প্রদান

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৪৭
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় আমতলী উপজেলা উদ্দীপনের বাস্তবায়নে সংযোগ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিডর ও আয়লায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ২৫ নারীকে মাসব্যাপী বুনিয়াদী সেলাই প্রশিক্ষন শেষে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একে স্কুল মোরে চৌধুরী ভিলায় অবস্থিত উদ্দীপনের প্রশিক্ষণ কেন্দে পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মো: সালাউদ্দিনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো: মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মো: আব্দুল জলিল, সংযোগ প্রকল্পের ম্যানেজার এএসএম জুবায়ের, প্রশিক্ষক মো: মহসীন, খাদিজা বেগম প্রমুখ।