ঢাকা রেঞ্জ ভিডিপি নারী সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৪৮
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আধুনিক তথ্য-প্রযুক্তির জ্ঞানের আলো গ্রামের মেয়েদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ঢাকা রেঞ্জের ভিডিপি (নারী) সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (৪র্থ ধাপ) গত শুক্রবার শেষ হয়েছে। গত ২ মার্চ হতে ১২ এপ্রিল পর্যন্ত ৪২ দিনের এ প্রশিক্ষণে ময়মনসিংহ কেন্দ্রে ২০ জন, গাজীপুর কেন্দ্রে ২০ জন, কিশোরগঞ্জ কেন্দ্রে ২০ জন, জামালপুর কেন্দ্রে ২০ জন, মানিকগঞ্জ কেন্দ্রে ২০ জন, ফরিদপুর কেন্দ্রে ২০ জন, নবাবগঞ্জ কেন্দ্রে ৩০ জন, মদারীপুর কেন্দ্রে ২০ জনসহ সর্বমোট ১৭০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। আনসারের ঢাকা রেঞ্জ পরিচালক ফিরোজ খানের পরিচালনায় প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রের মেধা তালিকা অনুযায়ী ৩ জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়।