তেরখাদা-সাচিয়াদাহ সড়কের বর্লদ্বনা মোড় নামকস্থানে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য স্বাস্থ্য কেন্দে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা মিলেনিয়াম পরিবহন আদালতপুর নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি প্রায় ২ কিলোমিটার গিয়ে একটি হোটেল ঘরে সজোরে আঘাত হানে। এতে দোকানঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উল্টে যায়। এতে হোটেলের মালিকসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে কালিপদ মল্লিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।
