মান্দায় বিএনপির আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৩
মান্দা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মান্দায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির আড়াই শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম শহীদ বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান, আটক যুবদলনেতা আব্দুল জলিল, আব্দুল মালেক, ছাত্রদলনেতা শান্ত মোল্লা ও গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আড়াইশ জনকে আসামি করা হয়েছে। এদিকে আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার নওগাঁ জেলহাজতে প্রেরণ করেন।