সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৩
রাজৈর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৩তম বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বক্কারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-মন্ত্রী শাজাহান খান, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিয়াজউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাজাহান খান প্রমুখ। রানিনগরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ বৃহস্পতিবার নওগাঁর রানিনগরে সৃষ্টি মাল্টিমিডিয়া স্কুলের মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সৃষ্টি স্কুলের চেয়ারম্যান কাজী গোলাম কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইসরাফিল আলম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ মিঞা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, স্কুলের পরিচালক অধ্যক্ষ হারুনূর রশিদ, প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে সাহায্য প্রদান চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ সাম্প্রতিক সময়ে চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি রাজিউল হাসান বাবুর পক্ষ থেকে সাহায্য প্রদান করা হয়েছে। গত ৭ এপ্রিল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সুইগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নবাব আলী, মগার আলী ও ইউসুফ আলীর পরিবাকে ১ বান্ডিল করে ঢেউ টিন, ১টি করে শাড়ি ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়। ৯ এপ্রিল কুয়াবাসী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের প্রত্যেককে ৫০ কেজি করে চাল, ১টি শাড়ি ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়। গোবিন্দগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মত বিনিময় সভা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ডিভিসন, পরিবর্তিত জীবনের সন্ধানে (পজিসন) কর্মসূচির আয়োজনে গত বুধবার সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সকল প্রকার নির্যাতন, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবানে পজিসন কার্যালয় মিলনায়তনে গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদসহ স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, পজিসন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মোঃ মশিউর রহমান। নগরকান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নগরকান্দা(ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দায় বজ পাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুটি গ্রামের আছমত সিকদারের পুত্র মনির সিকদার (২৫) নিজ জমিতে পাটের বীজ বপনের সময় বজ পাতের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধামরাইয়ে মসজিদ রাস্তা ও ব্রীজ উদ্বোধন ধামরাই সংবাদদাতা \ ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ গত ১২ এপ্রিল উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়ায় নতুন মসজিদ উদ্বোধন করেন। একই দিন বিকেলে তিনি উপজেলার কুল্লা ইউনিয়নে কেলিয়া-আড়ালিয়া ১২কি.মি.দীর্ঘ রাস্তার নির্মাণ কাজ এবং ধামরাই সদরে একটি রাস্তা উদ্বোধন করেন। বাঞ্ছারামপুরে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক প্রস্ততি বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছেন। সকাল সাড়ে নয়টায় স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,সরকারি বেসরকারি ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভযাত্রা, বাঞ্ছারামপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ মেলা উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন। মোরেলগঞ্জে কর্তন নিষিদ্ধ লক্ষাধিক টাকার সুন্দরী কাঠ উদ্ধার মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে একটি মিষ্টির দোকানের পিছনে রক্ষিত কর্তন নিষিদ্ধ লক্ষাধিক টাকার সুন্দরী ও গেওয়া কাঠ উদ্ধার করেছে। এ সময় পুলিশ দোকান মালিক আবুল কালামকে আটক করেছে। মোরেলগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের ওষুধ ব্যবসায়ী অজিয়ার রহমানের বসত বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের লাঠি মিছিল পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এক র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তায় এসে পথসভায় মিলিত হয়। এখানে বক্তৃতা করেন পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল, ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা সম্পাদক কমরেড নুরুজ্জামান, ইসলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। স্বরূপকাঠির বলদিয়া ইউপি চেয়ারম্যানের শপথ স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অনল চন্দ দাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, ইউএনও মো. আব্দুর রহমান, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুল হকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আদমদীঘিতে এসএসসির ৯০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার ঐতিহ্যবাহী আদমদীঘি আই.পি.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপি পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় র্যালি শেষে বিদ্যালয়ের আম বাগান চত্বরে’ ৯০ ব্যাচের শিক্ষার্থী সমাবেশ গোল্ডেন এ্যারোর পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু রেজা খান, প্রধান শিক্ষিকা মনজু আরা বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার নুরুল হুদা প্রমুখ। গৌরনদীতে সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে গত বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক মাইগ্রেশন ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরাম সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে গৌরনদী প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ আহছান উল্লাহ, সাংবাদিক এসএম জুলফিকার প্রমুখ। দুর্নীতি প্রতিরোধে গৌরনদীর ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে শপথ গ্রহণ গৌরনদী (বরিশাল ) সংবাদদাতা\ “আমরা সবাই লড়বো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে গত ১ এপ্রিল থেকে গৌরনদীর ৬ টি কলেজ, ২৬ টি হাই স্কুল, ১৫টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ কার্যক্রম শুরু করেছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পালরদী হাই স্কুল এন্ড কলেজে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গৗরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের নির্দেশ মোতাবেক গৌরনদী উপজেলার প্রতিটি মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পরামর্শ কাউন্সিল ও সততা সংঘের সদস্যরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শপথ গ্রহণ কর্মসূচি শুরু করেছে। নবীগঞ্জের গ্রামে জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা নবীগঞ্জ প্রতিনিধি\ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামবাসীর উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে এক গণসংবর্ধনা প্রদান করেছে। গত বৃহস্পতিবার বিকালে ছোট ভাকৈর মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমমাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউপি চেয়ারম্যান মেহের আলী মালদার প্রমুখ। লালপুরে গাঁজা সেবনের দায়ে একজনের জেল লালপুর (নাটোর) সংবাদদাতা\ লালপুর উপজেলা হাসপাতাল চত্বরে গাঁজা সেবনের অপরাধে বৃহস্পতিবার ফারুক হোসেন (২৫) নামের একজনকে ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এই রায় প্রদান করেন। ফারুক পাবনার বেড়া উপজেলার পায়না গ্রামের আব্দুল মোমিনের পুত্র। রায়গঞ্জে নার্সিং হোমের উদ্বোধন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ রায়গঞ্জের চান্দাইকোনায় অত্যাধুনিক চিকিত্সা সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করলো সরকার নার্সিং হোম। গত বৃহস্পতিবার দুপুরে ১০ শয্যাবিশিষ্ট নার্সিং হোমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাঃ শফিউল ইসলাম, ডা. আশীষ কুমার রায়, ডা. চন্দন কুমার সরকার, ফেরদৌস সরকার শামীম, কামরুজ্জামান সরকার প্রমুখ।