নীলফামারীতে শাক-সবজির আবাদি জমি বেড়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২০:৫৪
সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা শ্রমিক এবং কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, ধান ও আলুতে ন্যায্যমূল্য না পাওয়া অন্যদিকে শাক-সবজির ব্যাপক চাহিদার কারণে নীলফামারী জেলায় প্রতিবছর রবি মৌসুমে শাক-সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার মানুষ অন্যান্য আবাদের পাশাপাশি সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছে। এ বছর নীলফামারী জেলায় ৫ হাজার ৬১০ হেক্টর জমিতে শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে আরও অনেক বেশি। কৃষকরা জানান, কয়েক বছর আলু আবাদ করে ক্ষতির সম্মুখীন হওয়ায় এবারে লালশাক, পালং শাক, নাপা শাক, পুঁই শাক, ফুলকপি, পাতাকপি, বেগুনসহ বিভিন্ন রবি মৌসুমের শাক-সবজি আবাদ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। যদিও বর্তমানে বেগুন, ফুলকপি, পাতাকপির মূল্য অনেক কম।