মুন্সীগঞ্জের সদর উপজেলার রঘুরামপুরে সদ্য আবিষ্কৃত বৌদ্ধ বিহারের পাশের পুকুরে বুধবার দুপুরে একটি প্রাচীন মূর্তির সন্ধান পাওয়া গেছে। মূর্তিটি আকারে বেশ বড়। তবে এটির ওজন ও আকৃতি নিশ্চিত করা যায়নি। জেলা প্রশাসন এটি উদ্ধার করে ট্রেজারীতে সংরক্ষণ করেছে। মূল্যবান মূর্তিটি বিক্রমপুরের ইদ্রাকপুর ফোর্ড যাদুঘরে সংরক্ষণ করার দাবি এলাকাবাসীর।
