কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বুধবার সকালে কাপড়পোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের ওপর স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা ও হামলার শিকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, কাপড়পোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদে স্থানীয় আওয়ামী লীগ নেতা ঝন্টু রহমান রিকাত আলীর মনোনীত প্রার্থীর নিয়োগ না হওয়ার জের ধরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা রিকাত, মনিরুল, আমির, আনিছ, টিপু, পল্টু, বাপ্পীসহ ১২-১৩ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
