শৈলকুপায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:১২
ঝিনাইদহের শৈলকুপা থানা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সাতগাছি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শৈলকুপা থানার ওসি জানান, গত ১২ ডিসেম্বর অবরোধ কর্মসূচিতে শেখপাড়া বাজারে বিএনপি কর্মীদের পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু অভিযোগ করেন, পুলিশ প্রায়ই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। ফলে কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে।