হামিজউদ্দিন মুন্সি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের বাসিন্দা বিশিষ্ট প্রবীণ আলেম মো. হামিজউদ্দিন মুন্সি (৭৫) গতকাল ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাকে সরাইল বিকালবাজার শাহী জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়।
তৃপ্তি কণা বসু
মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজল বসু ও ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমরেন্দ্রনাথ বসুর মা তৃপ্তি কণা বসু (৯৩) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার রাতে পূর্ব গাড়াখোলাস্থ তার নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পীর সাহেব আলহাজ্ব মোবারক করীম
কচুয়ার উজানী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মোবারক করীম (৯৮) গত বৃহস্পতিবার রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য ভক্তবৃন্দ এবং গুণগ্রাহীদের রেখে যান। তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ওলিয়ে কামেল ক্বারী ইব্রাহিমের (রা.) দ্বিতীয় পুত্র মরহুম ক্বারী শামছুল হকের পুত্র।
হাফেজা খাতুন
আড়াইহাজার থানা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক আল আমিন ভুঁইয়ার শাশুড়ি হাফেজা খাতুন (৭২) বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ি নোয়াগায়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বজলুর রহমান
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বৈরয়া গ্রামের হাবিলদার বজলুর রহমান (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
