ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৫
দেশের বিভিন্ন স্থানে চলমান ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। ফটোকপির দোকানে এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এগুলো সর্বত্র ছড়িয়েছে। আজ শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইত্তেফাকের পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, ফটোকপির দোকানে হাতে লেখা এই প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। হাতে লেখা কপিতে যা আছে, Paragraph : Internet, Composition : Mobile Phone, Patritism, Unemployment problem in Bangladesh, Application : Chittagong board 2010, Dialogue : Sylhet board 2011, Comilla Board 2010, Story : Dinajpur board 2010, Comilla board 2012, Summery : Dhaka board 2009, Article : Dhaka board 2011, Rajshahi board 2010, Preposition : Chittagong board 2012, Narration : Rajshahi board 2011, Idiom : Chittagong board 2011, Idia : Dhaka board 2007, Linking word : Sylhet board 2011, Transformation : Comilla board 2009. একটি সক্রিয় চক্র এসব কাজে জড়িত। ইংরেজি ১ম পত্র পরীক্ষায়ও এরকম ফটোকপি হিসাবে প্রশ্নপত্র বিক্রি হয়।